1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দোয়ারাবাজারে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শিক্ষার্থী ১, শিক্ষক ৮, তবুও পটুয়াখালীর যে স্কুলে একমাত্র পরিক্ষার্থী অকৃতকার্য হলেন আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা আলিম পরীক্ষায় দেশসেরা সাফল্য তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কালীগঞ্জে স্থাপনা গোপন করে দলিল, রাজস্ব ফাঁকির অভিযোগ সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরো দুজন গ্রেপ্তার কোস্ট গার্ডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ৪র্থ দিনের মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত আমিরের ঝালকাঠির বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস

দোয়ারাবাজারে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী এডুকেশন সোসাইটি জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

শনিবার (৩১ অক্টোবর) ইসলামী এডুকেশন সোসাইটি, ঢাকার উদ্যোগে উপজেলার দুটি কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসা ও দারুল হেরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে পরীক্ষা চলে।

উপজেলার অর্ধশতাধিক স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র দুটির আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সমাজসেবক ডা. হারুন অর রশীদ, মাওলানা দেলোয়ার হোসাইন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ভূইয়া, কেন্দ্র সচিব ও বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান,, বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার সভাপতি আজহারুল ইসলাম এবং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহারুল ইসলাম ও শহীদ স্মৃতি একাডেমির পরিচালক মুজিবুর রহমান।

এসময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষমাণ অভিভাবকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্র সচিব মাওলানা আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar