1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (৩ নভেম্বর), সকাল ১১টা ০৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কুশম দ্বীপে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। উন্নত ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে তেহরান।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আনাদুলু এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, হরমুজ প্রণালির অন্তর্গত কুশম দ্বীপের দক্ষিণ অংশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়।

এই ঘটনার মধ্য দিয়ে ইরানের হাতে ওই মডেলের ড্রোন আটকের সংখ্যা চারে পৌঁছেছে বলে দাবি করেছে বাহিনীটি। এছাড়া একই অঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ইন্টারসেপ্ট বা বাধা দেওয়ার দাবিও করেছে আইআরজিসি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির আকাশে এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। তবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar