1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

​খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​বাল্যবিবাহ রোধ, শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নের সুমহান লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে একই সাথে বিদ্যালয়টির ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার ৩ নভেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে ঐতিহ্যবাহী ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদিকা জনাবা ছায়েমা আক্তার, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফান্দাউক  পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক, শিক্ষকবৃন্দ,জনপ্রতিনিধি,
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং একটি মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​সমাবেশে বক্তারা বলেন, এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিবাহ সামাজিক অভিশাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো শিক্ষার্থী যেন অর্থাভাব বা অন্য কোনো কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের যৌথ মনিটরিং বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। নতুন একাডেমিক ভবন নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar