1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত আনোয়ারুল আলম চৌধুরী শ্রেণিকক্ষে মনোযোগের অভাব: বিশ্বের অন্যতম ‘দুষ্টু’ অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ৯ জনের বিরুদ্ধে মামলা পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ’লীগ নেতা আটক ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ আমের বীজের পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬, সকাল ৯টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এই কর্মসূচিগুলো অনুমোদিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে পৃথক বাণী প্রদান করবেন। দেশের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকায় সুসজ্জিত করা হবে। এছাড়া জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র ও কিশোর সংশোধনী কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার ব্যবস্থাপনায় শিশু পার্কগুলো শিশুদের জন্য দিনব্যাপী বিনা টিকেটে উন্মুক্ত থাকবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশাত্মবোধক গানের আসর ও প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

সশস্ত্র বাহিনী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ডসহ অন্যান্য অধিদপ্তর ও সংস্থার সদর দপ্তরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar