1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

লোহাগাড়ায় অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (৯ নভেম্বর), দুপুর ২টা ১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় নুরুল আলম (৫৫) নামের এক অটোরিকশাচালককে গলায় ছুরিকাঘাত করে তাঁর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈবারের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে নুরুল আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। এ সময় তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar