1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে ফাঁদে আটকে থাকা চিত্রা হরিণ উদ্ধার ও চিকিৎসা শেষে অবমুক্ত - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

সুন্দরবনে ফাঁদে আটকে থাকা চিত্রা হরিণ উদ্ধার ও চিকিৎসা শেষে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে থাকা আহত চিত্রা হরিণ উদ্ধার করে চিকিৎসা শেষে নিরাপদে অবমুক্ত করেছে কোস্ট গার্ড। সোমবার (০৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৯ নভেম্বর দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বেলা ৩টায় নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar