1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের পর্যটন বিকাশে এবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। অপার সম্ভাবনাময় এই পর্যটনকে নতুন মাত্রা দিতে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

দুর্গাপুরের পর্যটনকে এগিয়ে নেবার প্রয়াসে সেই উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়পুরের সাদামাটির পাহাড়ে অনুষ্ঠিত হলো পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এই সভায় এখানকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর পরিকল্পিত উন্নয়ন, পর্যটন ব্যবস্থাপনার আধুনিকায়ন, পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীদের সম্পৃক্তকরণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।

এই আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, হোটেল-রিসোর্ট মালিকগণ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে বিকশিত করার মাধ্যমে এ অঞ্চলকে সারাদেশের মধ্যে একটি অন্যন্য পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, দুর্গাপুরকে একটি আকর্ষণীয় ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar