1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগার ঘটনায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। মুহূর্তেই ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি হওয়া ৬৩ জনের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar