1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায় ইজারা না থাকার পরও কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে ভাঙনের শঙ্কার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে। একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে অভিযান শুরু করে।

এদিকে ভ্রাম্যমান আদালত সূত্র নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলপেটুয়া নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভূমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar