1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুর-কলমাকান্দায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

দুর্গাপুর-কলমাকান্দায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুই সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ইতোমধ্যে এখানকার পর্যটন বিকাশে উদ্যোগ গ্রহণ করেছেন৷ এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পর্যটন বিকাশ ও উন্নয়ন পরিকল্পনা এই অঞ্চলে বাস্তবায়ন করতে বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধি দলটি দুর্গাপুরের লক্ষ্মীপুর পাহাড়, বান্দরের টিলা, বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। এর আগে তারা কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্পট পরিদর্শন করেন।

এই প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনায় এসব পর্যটন কেন্দ্রকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, তা পর্যালোচনা করতেই আমরা আজ দুর্গাপুর ও কলমাকান্দায় এসেছি। এর আগে খালিয়াজুরীর বিভিন্ন স্পটও পরিদর্শন করেছি। এখানে যে সমস্ত রিসোর্স রয়েছে তাতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, বর্তমান সরকার কমিউনিটি ট্যুরিজম, ইকো-ট্যুরিজম ও হোম-স্টে ট্যুরিজমের ওপর বিশেষ জোর দিচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ শাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar