জেলা প্রতিনিধি
বুধবার (১৮ নভেম্বর), দুপুর ১টা ৫৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
তবে অগ্নিকাণ্ডের সময় বাড়িটির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছেন।