1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি | সোমবার (২৩ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবৃত্তি সংগঠন ‘শব্দকুঞ্জ’ তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচতলায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ডেমনস্ট্রেটর ও শব্দকুঞ্জের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক আরিফ হাসানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুসহ বিভিন্ন বয়সী আবৃত্তিশিল্পীরা কবিতা পরিবেশন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশ নেন।

সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক আরিফ হাসান বলেন, “কবিদের লেখা আমরা আমাদের মতো করে উচ্চারণের চেষ্টা করি। শব্দকুঞ্জ কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয়। আমরা শুধুই আবৃত্তিচর্চা করি।”

আরিফ হাসান আরও বলেন, “আমাদের প্রাপ্তি হলো, বাংলাদেশের অনেক স্কুল-কলেজে শব্দকুঞ্জ থেকে আবৃত্তি শিখে অনেকে সুনামের সঙ্গে আবৃত্তি শেখাচ্ছেন। এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের।”

আবৃত্তি পরিবেশনা শেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar