1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড়

নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে সাগর হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামসংলগ্ন খোলপেটুয়া নদীতে ঘটনাটি ঘটে। পরবর্তীতে সাড়ে ১১ টার সময় খবর পেয়ে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সাগর হোসেন নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে সাগর। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি সে। দীর্ঘক্ষণ সাগরকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে জাল ফেলে নদী থেকে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়।

এদিকে সাগরের ছোট ভাই সাত্তার জানায়, পানি দেখলে সাগরের আগে থেকেই খিঁচুনির মতো শারীরিক সমস্যা হতো।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, অন্য এক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও তার মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। এর মধ্যেই বড় ছেলেকে হারানোর ঘটনায় পরিবারটির ওপর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar