1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ গাজীপুরে শ্রমিক নিহতের গুজব: থানায় উপস্থিত হয়ে সুস্থতা নিশ্চিত করলেন নারী শ্রমিক লোহাগাড়া উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার মোহাম্মদ আবু আবদুল্লাহ নবীনগরে শীতের আগমনী বার্তা, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার (২৪ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইমুন এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সাইমুন জানান, গত ২৩ নভেম্বর দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি নিজ বাসার সামনে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত সমস্যার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় প্রতিবেশী তাকে বাধা দেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে উল্টো তার ও তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে সাইমুন ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হুমকির অভিযোগ যাচাই, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান।

সাইমুন ইসলাম বলেন, “আমরা কোনো সংঘাত বা প্রতিশোধ চাই না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

তিনি আরও জানান, কোনো বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান আইনি প্রক্রিয়া নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar