নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬, রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজহারুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পরে একটি শোরুমের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে সে ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানায়, মাজহারুলকে বহনকারী একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে। মোটরসাইকেলের চালককে শনাক্ত করে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।