1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে অগ্রাধিকারের প্রতিশ্রুতি এমপির ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ছয়জন নেতা। গত ৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে দেওয়া বিভিন্ন বক্তব্যে তারা বাংলাদেশকে দখল, আক্রমণ, অর্থনৈতিকভাবে চাপে ফেলা কিংবা যুদ্ধের হুমকি দিয়েছেন।

গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দেন রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা আমাদের নিতেই হবে।”

একই দিনে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ করার পাশাপাশি যুদ্ধ ঘোষণার আহ্বান জানান রাজ্য সরকারের চিফ হুইপ অম্লান ভাদুড়ি। তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে চাপ দেওয়া দরকার যেন বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়। সবার এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে।”

সীমান্ত বন্ধের হুমকি দিয়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমরা যদি আজকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিই, তবে বাংলাদেশ না খেয়ে মারা যাবে।” গত ২০ ও ২২ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাংলাদেশের জন্ম ভারত দিয়েছে।

ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য নিশিকান্ত দুবে গত ৮ নভেম্বর বাংলাদেশের ভূখণ্ড পুনর্দখলের দাবি তোলেন। তিনি বলেন, “পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে।”

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার গত ২৩ নভেম্বর বলেন, “আগামী দিন এই ধরনের সমস্যা দেখা দিলে ভারতও আক্রমণ করতে পারে।” একই দিন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “তারেক সাহেব, আপনি আগুন নিয়ে খেলছেন। সারা বিশ্বের হিন্দু সনাতনীরা আপনাদের ক্ষমা করবে না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar