1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে অগ্রাধিকারের প্রতিশ্রুতি এমপির ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন

সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার ভোমরা সীমান্তের দুই পাশে বসবাসরত পরিবারগুলোর মধ্যে কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতা নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একই উঠান বা মাঠের ওপারে আত্মীয়স্বজন থাকলেও পাসপোর্ট-ভিসা ছাড়া সেখানে যাওয়ার সুযোগ নেই অনেকের। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে সীমান্তের দুই পাড়ে ছড়িয়ে পড়া পরিবারগুলো এখন কেবল মুঠোফোন বা ভিডিও কলেই নিজেদের সম্পর্ক টিকিয়ে রেখেছে।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে সীমান্তের দুই পাশে পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়ি রয়েছে। এর মধ্যে চার ভাই ভারতের নাগরিক এবং ছোট ভাই শওকত গাজী বাংলাদেশের বাসিন্দা। বাড়িগুলোর মাঝখানে কাঁটাতারের বেড়া না থাকলেও সীমান্ত পিলার দুই দেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে। হাড়দ্দাহ সীমান্ত এলাকায় বাংলাদেশের ১৫টি ও ভারতের পানিতর গ্রামে ২২টি পরিবার বিজিবিকে জানিয়ে যাতায়াত করতে পারলেও অন্য এলাকাগুলোর চিত্র ভিন্ন।

ভোমরা ইউনিয়নের অন্যান্য অংশে ধানক্ষেতের আইলই দুই দেশের সীমানা হিসেবে কাজ করে। সেখানে বিজিবি ও বিএসএফের কড়া টহলের কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত সীমিত। স্থানীয়রা জানান, সীমান্তের দুই পাশে বসবাস করলেও অনেক ক্ষেত্রে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগও থাকে না।

পদ্মশাখড়া গ্রামের ৬৫ বছর বয়সী শহিদুল ইসলাম বলেন, “আমার শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবার তাকে দেখতে যেতে পারিনি। ভিডিও কলেই স্বজনদের সঙ্গে শেষ দেখা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতে বসবাস করেন। ২০১৪ সালের পর থেকে অনেকেরই ওপারে যাওয়ার সুযোগ হয়নি।

দাসপাড়া গ্রামের কৌশিক দাসের বাড়ির কাছেই সীমান্ত। ওপারে তার মাসির বাড়ি থাকলেও ভিসা জটিলতায় সেখানে যেতে পারেন না তিনি। কৌশিক দাস বলেন, “ছোটবেলায় অনায়াসেই যাতায়াত করতাম, কিন্তু এখন আর সম্ভব হয় না। অথচ আমার পোষা কবুতরগুলো নিয়মিত সীমান্ত পেরিয়ে ওপারে যায়, আবার ফিরে আসে।”

সীমান্তের এই দুই পাড়ের মানুষের সম্পর্ক ও স্মৃতির কাছে ভিসা-পাসপোর্টের নিয়ম এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সীমানা দুই দেশকে আলাদা করলেও মানুষের আবেগ ও আত্মীয়তার টান এখনো অটুট রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar