1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে সহিংসতায় কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি: শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন ওয়েস্ট নাইল ভাইরাস: মশার কামড়ে ছড়ায় যে নীরব প্রাণঘাতী সংক্রমণ, জানুন লক্ষণ, বিস্তার ও প্রতিরোধ শিক্ষক সাংবাদিকদের সম্মানিতে আপত্তি কেন? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ: আক্রান্ত ৬১৭, মৃত্যু ৪৫ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জে সহিংসতায় কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি: শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬:৫০

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চালানো ধারাবাহিক সহিংস হামলায় প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, তিনটি সংসদীয় বাসভবন, দুটি থানা ও সরকারি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের নথিতে উঠে এসেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সহিংসতা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি যানবাহনসহ মোট ২৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। একটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোও এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি।

নথিতে দেখা যায়, ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় প্রথম সহিংসতার সূত্রপাত হয়। এরপর ১৭ ও ১৯ নভেম্বর হামলার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ১৯ নভেম্বর চারটি উপজেলায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। এদিন মুকসুদপুর থানা, উপজেলা বিএনপি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানার চারটি গাড়ি ও কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। ১৯ নভেম্বর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও তার বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সহিংসতার প্রভাব ও বর্তমান পরিস্থিতি

হামলার কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২২ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। জেলায় বর্তমানে বিজিবির ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং পুলিশের প্রায় ২ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar