মশরহাটী স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নওয়াপাড়া পৌরসভার মশরহার্টী সরদার মিল মাঠে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপশহর স্পোর্টিং ক্লাব তালতলা স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খেলা শেষে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন মশরহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক রবিন অধিকারী ব্যাচা ।
এসময় আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত, আহবায়ক সদস্য শেখ ওলিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউস শেখ, পৌর যুবলীগের আহ্বায়ক হাসান আলী গাজী, যুগ্ন আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সদস্য শেখ আব্দুল্লাহ প্রমুখ ।