1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

অভয়নগরে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৭৪ জন খবরটি পড়েছেন

‘নদী দূষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে দেশের ৪৮টি নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরী ও সমীক্ষা প্রকল্পের (১ম পর্ব) আওতায় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্পের এক্সপার্ট শাহ্ আহম্মদ শামসুল আরেফিন। পরে ৪৮ নদী সমীক্ষা প্রকল্প ও জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে দেশের নদ-নদীসমূহের বর্তমান পরিস্থিতি বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এরপর অভয়নগরের ভৈরব নদী সমীক্ষার মাধ্যমে নদী দূষণ, দখল, নব্যতা হ্রাস ও নদী ভাঙ্গন সম্পর্কে প্রাপ্ত তথ্যাদি উপস্থাপন করেন, নদী রক্ষা কমিশনের কর্মকর্তা জিয়াউল হক। ভৈরব নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার।

বেলা ১২ টায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা সৈয়েদা নাসরীন জাহান, মুক্তিযোদ্ধা দিলীপ অধিকারী, নওয়াপাড়া নদী বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা, শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে ভৈরব নদ সহ দেশের সকল নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar