1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের ৩ দিন পরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নিখোঁজের ৩ দিন পরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬২ জন খবরটি পড়েছেন

নিখোঁজের তিনদিন পরে ইজিবাইক চালক আল আমিন হোসেনের (২২ ) মরদেহ বাঘারপাড়া উপজেলার বুধোপুর সড়কের পাশ থেকে থেকে উদ্ধার করেছে বাঘারপাড়া থানা পুলিশ।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আল আমিন মাগুরা জেলার শালিখা থানার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।  

স্থানীয়রা জানান,  শনিবার সকালে ওই গ্রামের নওশের আলীর স্ত্রী শাহিনা বেগম মরদেহ টি দেখে চিৎকার  করলে স্থানীয়রা  ছুটে আসেন । পরে তারা বিষয় টি থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। শাহিনা বেগম বলেন, সকালে খড়ি কুড়াতে এসে দেখি সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে  চিৎকার দিই তখন  আশেপাশের লোকজন  আসে এবং থানায় খবর দেয়।

আল আমিনের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (৯ডিসেম্বর) ইজিবাইক নিয়ে সে শালিখা বাজার থেকে ভাড়া নিয়ে  বাঘারপাড়া  উপজেলার নারিকেল বাড়িয়ায় গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে কোথাও না পেয়ে শালিখা ও বাঘারপাড়া পুলিশকে জানান।  পরিবারের লোকেরা জানান,তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটির সুইচ অফ দেখায়।

নিহতের পিতা মোস্তাফিজুর রহমান জানান, আলামিনই তাঁর পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ছিলেন। সে ছাড়া আমার আর দুটি মেয়ে রয়েছে। তিনি  কাঁদতে কাঁদতে  বলেন, ইজিবাইক নিইয়ে গেছে  নিক, আমার ছেলেরে মারলো কেন।

আলামিনের মা রেখা বেগম বলেন , আমার ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে খুন করা হয়েছে। অভিযোগের করে বলেন, আলামিনের সৎমা হালিমা বেগম জমিজমা সব নেওয়া জন্য আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।  তিনি আরও বলেন আমার ছেলে ইজিবাইকসহ নিখোজ হয়েছিল। কিন্তু নিঁখোজের পরে গতকাল ১০ ডিসেম্বর দুপুর ১২ টায় যশোর চাঁচড়া পুলিশ ফাড়ির পাশে ইজিবাইক পাওয়া যায় । আলামিনের সৎমার  বাপের বাড়ি চাঁচড়ার পুলির হাট।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, নিখোঁজের বিষয়ে নিহতের পরিবার গতকাল শুক্রবার রাতে বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। সকালে লাশ পাওয়ার পর তাঁর পরিবারের উপস্থিতিতে লাশটি শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় জখমের চিহ্ন ও গলায় গামছা পেছানো রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar