1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধাঁ দেয়ায়  আহত ১ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধাঁ দেয়ায়  আহত ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫২০ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীর আদর্শ বাজার নামা-হাইল্লা গ্রাম সংলগ্ন দুধকুমার নদী খননের বালু অবৈধভাবে ফসলী জমিতে রাখতে বাধাঁ দেয়ায় বালু ব্যবসায়ী আমজাদ হোসেন গংদের বেদম মারধরে একজন কৃষক আহত। ফসলী জমিতে বালু রাখায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বসতবাড়ীতে পানি উঠায় দুর্ভোগের শিকার অনেকে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার পুর্বপাশ্বে বামনডাঙ্গা ইউনিয়নের আদর্শ বাজার নামা-হাইল্লা গ্রাম সংলগ্ন বিআইডব্লিউটিএ আওতায় বঙ্গ নামে একটি ড্রেজার জাহাজ দুধকুমার নদী খননের বালু নদীর পূর্বচরে না রেখে বিধিমালা অমান্য করে স্থানীয় প্রভাবশালী ও খামার হাসনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন মাস্টারের সাথে আতাত করে আদর্শ বাজার নামা-হাইল্লা গ্রামের ফসলী জমিতে বালু ভরাট করে আসছে। আমজাদ হোসেন মাস্টার ফসলী জমির ভরাটকৃত বালু বিক্রি করে ফায়দা লুটিয়ে নিচ্ছেন।

ফসলী জমিতে জোর পুর্বক বালু রাখার কারনে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বসতবাড়ীতে পানি উঠায় দুর্ভোগের শিকার কৃষক দেলদার হোসেন বালু রাখতে বাধাঁ দেয়ায় তাকে আমজাদ মাস্টার ও তার দলবল বেদম মারধর করে আহত করে। বর্তমানে দেলদার হোসেন গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতাল ভর্তি আছেন।

ভুক্তভোগী দুলাল, মাইদুল, কালু, ফজিরন, আছিয়া বেগম জানান, নদী খননের বালু নদীর পূর্বচরে না রেখে স্থানীয় মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন বালু বিক্রি করে তার ফায়দা লাভে নিজের জমি সংলগ্ন অন্যর ফসলী জমিতে জোর পূর্বক বালু রাখায় বসতবাড়ীসহ ফসলী জমির ক্ষতিগ্রন্থ হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে স্থানীয় প্রভাবশালী ও খামার হাসনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন বলেন, অনেক তদবির করে এ নদী কাটিং পাশ করে এনেছি এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে জমিতে বালু রাখা হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar