1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা দাবি! - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাঘারপাড়ার ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা দাবি!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তির কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। বিষয়টি ইউএনও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে জানিয়েছেন। 

ফেইসবুকে এক পোস্টে  ইউএনওর বরাত দিয়ে জানানো হয়, অজ্ঞাত দুর্বত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭৩৩০৭৪০৩৪) ক্লোন করা হয়েছে।তাই ফোন করে কেউ কোন লোভনীয় অফারের মাধ্যমে  আর্থিক লেনদেন করতে চাইলে তা থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা ৯ মিনিটে ইউএনও পরিচয়ে উপজেলার নারিকেলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুজ্জামান লিটনের কাছে ল্যাপটপ দেওয়ার কথা বলে নয় হাজার টাকা দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় একটি বিকাশ নম্বরও দেওয়া হয় তাকে। সন্দেহ হলে ওই শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন।

এর আগে একই নম্বর থেকে নারিকেল বাড়িয়া কলেজের অধ্যক্ষ মিহির কুমার সাহার কাছেও ল্যাপটপ দেওয়ার কথা বলে পরে অফিসে যোগাযগ করতে বলেন বলে তিনি জানিয়েছেন।

নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা বলেন,’ওই প্রধান শিক্ষকের কাছে যটনাজি শোনার পর উপজেলা প্রশাসনের মাসিক সভায় বিষয়টি তুলেছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করে বলেন,’ইউএনও পরিচয়ে কয়েক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি ওসি সাহেবকে  জানানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar