1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে রড দিয়ে পিটিয়েছে দূর্বৃত্ত্বরা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাঘারপাড়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে রড দিয়ে পিটিয়েছে দূর্বৃত্ত্বরা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৯ জন খবরটি পড়েছেন

বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ ঘোষকে গুরুতরভাবে পিটিয়ে আহত করেছে দূবৃত্ত্বরা । গতকাল রাতে আহত অভিজিৎ এর গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার খানপুরে ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিজিৎ বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষনা করা হলে সে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসে।

নিয়মিত অনলাইন ক্লাসে অংশ নেবার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন কাজে ও বন্ধুদের সাথে দেখা করতে প্রায়ই স্কুলমাঠ ও বাজারে আসতো সে। গত পরশু সন্ধ্যা বেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে হত্যার উদ্দ্যেশ্যে তার উপর আচমকা হামলা করে একই গ্রামের শুভংকর ঘোষ ও তার সহযোগী দীপ্ত মন্ডল। গুরুতর আহত অবস্থায় তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা যশোর সদর হাসপাতালে রেফার করে।

হামলাকারী শুভংকর ঘোষ ঐ গ্রামের অসিত বরন ঘোষের ছেলে ও দীপ্ত মন্ডল চন্ডী চরণ মন্ডলর ছেলে। জানা গেছে পারিবারিক কলহের জের ধরে শুভংকার ঘোষ দীপ্ত মন্ডলের সহায়তায় এই হামলা চালিয়েছে।

ঘটনাটি জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, “এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযোগকৃত আসামীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে”।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar