1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দূষিত আত্মা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

দূষিত আত্মা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৮৬ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যা কিছু আজ দামী, কাল তা হয়ে যায় মূল্যহীন
প্রকৃতি বদলায় ধীরে, মানুষ বদলায় ক্ষণে ক্ষণে, দিন শেষে জীবনের সূর্য নামে পাটে
তবুও হিংসা-দ্বেষ
ঈর্ষায় জ্বলে বেশ।
যুদ্ধ চলে মানুষে মানুষে, পশুদের যুদ্ধ নেই, নেই সংঘাত। অসন্তোষ, বিরোধের শব্দে কান ঝালাপালা। হিংসা-ঘৃণার গন্ধ দূষিত পরিবার ও সমাজ।
এর মধ্যেই আমরা স্বপ্ন দেখছি,
কিছু মানুষ নির্লোভ চিত্তে ভালোবাসছি জীবজগৎ,
কিছু মানুষ গোটা পৃথিবীটাকে বাসযোগ্য করতে, সুন্দর করতে চাইছি,
সুখ-শান্তির বীজ বপন করছি।

এমনই হয়, উগ্র উন্মত্তরা মারামারি করে। পরিবর্তনকে ভয় পায়।
শুধু অল্প কিছু মানুষ শান্তির স্বপ্ন দেখে। অল্প কিছু মানুষই চিরকাল সমাজ বদলে দেয়।

মানুষ আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা
গর্ব যেমনি হয় মানুষকে নিয়ে,
ঘৃণাও জন্মে, লজ্জাও হয়।
একদিন বিলুপ্ত হবে মানুষ নামক প্রজাতি এই পৃথিবীর থেকে।
মায়ের রেহেমের তুলনায় কতো ছোট এই জগৎ সংসার। ভাবতেই অবাক লাগে।

পরজন্ম, পুনরুত্থান আরও বৃহৎ
অনন্ত মহাকালের সারথি মানুষ-
তবুও ভুলে যায় সত্যকে।
এই সৌরজগত, এই ছায়াপথ, এই বিশ্বব্রহ্মাণ্ডের তাতে কিছু যাবে আসবে না। যেমন চলছে সব, তেমনই চলবে। শুরু যখন হয়েছে, শেষ হবে; এটাই নিয়তি।

০১/০৪/২০২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar