1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আর কত দেনা হবো.…. - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

আর কত দেনা হবো.….

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩৪ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেনার যাতায় পিষে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে তেজপাতা মার্কা জীবনটা,

জানি না, আর কতো দেনা হবো-

         -ঝালওয়ালার দোকানে আলু  

          পেয়াজ রসুনের দেনা

          সবজিওয়ালাও আর 

          বাকি দিতে চায় না।

চাল ডাল নুন তেল সবাই বাকিতে

দেনার খাতা সব ভরছে লেখাতে

         মুদিওয়ালী চেয়ে থাকে 

         কবে পাবো বিল,

         কি করি বলো তুমি, 

         বন্ধ অফিস মিল।

মাইনেতে এখন আর চলে না সংসার 

দেনায় জর্জরিত পুরুষ

করে হাহাকার।

গাড়ির মবিল তেল দেনায় কেনা

বৌ তবু শাড়ি চায় মানে না দেনা।

ওষুধের দোকানীকে এড়িয়ে চলি

পকেটটা খালি তারে ক্যামনে বলি।

কাপড়-চোপড় গায়নার দোকানে 

হালখাতা লেগেই থাকে

সব শপেতে

ওরা এখন বছরে একাধিক হালখাতা করে

বেটা দেনাদার শুধু শোধ করে মরে।

গ্যাস-বিদ্যুতের বিল দিতে দেনায় পড়তে হয়,

টেনেটুনে যায় দিন 

জীবনটা হয় ক্ষয়।

শৈশবে দাদু-দীদা কইতো,

পরে মায়েও বইলতো-

এট্টা লাল টুকটুকে বৌ এনে দেবো

সুখের সংসার করিস!

   এরপর সংসার শুরু হলো,

তাও দেনা দিয়েই, মানে– বিয়েটাও দেনায়!

লক্ষ টাকার দেনাদার হয়ে 

ধুমধামে অনুষ্ঠান হলো

ঘরে বৌ এলো, কিন্তু দেনা রয়ে গেলো!

সেই যে দেনা নামক শুক্রাণু-ডিম্বানুর মিলন হলো

যুগ পেরিয়ে এখন তা শৈশবে 

বয়স বাড়ছে, দেনাও বাড়ছে।

কবি বলেছেন, 

সংসার জীবন কেউ কোরো না গ্রহণ 

জীবনের বাঁকে বাঁকে শুধুই দহন।

বৌ-সংসার ছেলেপুলে দিল্লিকা লাড্ডুর মতো,

খাইলেও পচতাইবেন, না খাইলেও পচতাইবেন।

শুধু আমি জানি জীবন মানে

অধৈই অনাবৃষ্টি 

আরও জানি দেনায় পড়লে

স্বপ্নহীন হয় দৃষ্টি। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar