1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় গাজা সেবনের সময় চার কিশোর আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শরণখোলায় গাজা সেবনের সময় চার কিশোর আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৬৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় গাজা সেবনের সময় চার কিশোর কে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে ১৫ দিনের সাজা দিয়ে মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে, সিয়াম হাওলাদার (১৮), নাইম খান (১৮), মোঃ ইব্রাহিম (১৯) ও সাইফুল মোল্লা (২২) । তাদের সবার বাড়ি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে গাজা সেবনের সময় ঐ চার কিশোর কে হাতে নাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী তাদের প্রত্যেক কে ১৫ দিনের সাজা ও ১০০ টাকা করে জরিমানা করেন । মঙ্গলবার সকালে তাদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে ।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী জানান, বয়স বিবেচনায় কিশোর অপরাধী হিসাবে সংশোধনের সুযোগ রেখে প্রথম বারের জন্য লঘু শাস্তি দেয়া হয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar