1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত, ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত, ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩১৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে কনটেইনার থেকে প্রায় ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকেজেলার মিরপুর উপজেলার হালসা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সচল থাকা একটি লাইন দিয়ে দুদিকের ট্রেন চলাচল করছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি নাটোরে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনে থাকা তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। একটি ওয়াগন থেকে ফার্নেস তেল পড়ছে। বাকি দুটো দিয়ে অল্প পরিমাণ পড়েছে।

পোড়াদহ রেল পুলিশের ওসি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। লুপ লাইনে ওঠার পর লোকোমাস্টার ব্রেক ধরতে গেলে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। একটি কনটেইনার উল্টে ট্রেন লাইনের ওপর পড়ে। একটি কনটেইনারে ৪২ টন লেখা আছে। ওই কনটেইনারের সব তেল পড়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় চার সদস্যের গঠিত তদন্ত কমিটি দূর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar