রাজেশ গৌড়।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রাম থেকে গত ২৬ আগস্ট নিখোঁজ হয়েছিলেন শিক্ষার্থী আপন দাস(১২) ।
আজ মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে একই ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আপন দাস চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ দাসের ছেলে ও নাগেরগাতী বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, আপন ২৬ আগস্ট বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধ্যান পায়নি পরিবার। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় এক যুবক মাছ ধরার জন্য জাল নিয়ে ধান ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় ধান ক্ষেতের ভিতর আপনের মরদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করে। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেই। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আপনের মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, আপনের মরদেহ উদ্ধার করে রাতে থানায় আনা হয়েছে। বুধবার সকালে মরদেহটি ময়াতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে।