নিজস্ব প্রতিবেদক।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ঝলক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি নেত্রকোনার আঞ্জুমান স্কুল থেকে ২০০৩ সালে এস এস সি পাশ করে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে ভর্তি হন । এর পরে ২০০৫ সালে এইচ এস সি পাশ করে ২০০৫-৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন ঝলক । ১/১১ এর পরিক্ষিত ছাত্রনেতা হিসেবেই বাংলাদেশের সবাই তাকে চিনেন।
বিভিন্ন সময়ে নির্যাতিত এই ছাত্র নেতা রাজিব-আকরাম কমিটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তিতে খোকন -শ্যামল কমিটিতে পদ বঞ্চিত হয়েও থেমে থাকেননি তিনি। ছাত্র রাজনীতির জন্য ২০২২ সালে গ্রেপ্তার হন। ঝলক এর পরে শ্রাবণ-জুয়েল পূর্ণাঙ্গ কমিটিতে সবচেয়ে বেশি ত্যাগী নেতা হিসেবে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।