1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া সরকারি কলেজ আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টে বিএম শাখা চ্যাম্পিয়ন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নওয়াপাড়া সরকারি কলেজ আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টে বিএম শাখা চ্যাম্পিয়ন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় উচ্চ মাধ্যমিক বিএম শাখা ২-১ গোলে উচ্চ মাধ্যমিক মানবিক শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে অত্র কলেজ মাঠে ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ২০ মিনিটে মানবিক শাখার ৯নং জার্সিধারি খেলোয়াড় জোবায়ের হোসেন দলের পক্ষে একমাত্র গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বিএম শাখার ৪নং জার্সিধারী খেলোয়াড় মুন্না দলের পক্ষে সমতাসূচক গোল করেন। ২৩ মিনিটে ১০নং জার্সিধারি ইকরাম হোসেন পেনাল্টিশটে দলের পক্ষে ২য় গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিএম শাখার ইকরাম হোসেন ও সেরা গোলদাতা হিসেবে মানবিক শাখার জোবায়ের হোসেনকে পুরস্কৃত করা হয়।

ফাইনাল খেলা শেষে অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার শামছুজ্জামান শামিম, আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক এফএম সাজেদুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের বিএম, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা এই চার শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar