1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল শোভাযাত্রায় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে সাতক্ষীরায় বরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল শোভাযাত্রায় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে সাতক্ষীরায় বরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফেরার পর সাতক্ষীরায় নিজ বাড়িতে গিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও স্ট্রাইকার সাবিনা খাতুন। সাফজয়ী ক্যাপ্টেনকে কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে সাতক্ষীরা সার্কিট হাউসের সামনে পৌঁছান সাবিনা। এ সময় ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল শোভাযাত্রায় তাকে বরণ করেন স্থানীয়রা। এরপর একটি ছাদখোলা পিকআপে ওঠেন তিনি। নারী ফুটবল দলের অধিনায়ককে দেখতে সাতক্ষীরা-যশোর সড়কে নামে জনতার ঢল। সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে দুই হাত নেড়ে অভিনন্দন জানান।

পরে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে গিয়ে থামে পিকআপটি। সেখান থেকে নিজ বাড়িতে ফিরে যান সাবিনা। সাতক্ষীরাসহ দেশবাসীর ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস করতে পারছে। এ জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবলীল সহযোগিতা আমাদের উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিতেন। তিনি আমাদের সব সময় প্রেরণা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসীর ভালোবাসায় এগিয়ে যাব ইনশাআল্লাহ।

সাবিনা খাতুন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক শহর ঘোরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবিনা খাতুন। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করছি। বাবা বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রয়াত শিক্ষাগুরু আকবর আলীর কাছে চিরকৃতজ্ঞ।’

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর ৫টার দিকে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছান সাবিনা। পরে প্রয়াত বাবা সৈয়দ আলী ও গুরু আকবর আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar