1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পেলে,ম্যারাডোনা কে টপকে সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পেলে,ম্যারাডোনা কে টপকে সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। কেউ বলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নাম, কেউবা বেছে নেন আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো ম্যারাডোনাকে। তবে আসন্ন কাতার বিশ্বকাপের আগে চালানো এক জরিপে এই দুই নামকে টপকে সর্বকালের সেরা হিসেবে জায়গা করে নিলেন লিওনেল মেসি।

যুক্তরাজ্যভিত্তিক ফুটবল বিষয়ক ম্যাগাজিন ‘ফোরফোরটু’ সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে পেলে, ম্যারাডোনাকে টপকে সর্বকালের সেরা হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।

ফুটবলীয় অর্জন কিংবা কীর্তির দিক থেকে মেসি অনেক কিছু জিতলেও বিশ্বকাপের শিরোপাটাই জিততে পারেননি। সে দিক থেকে ঢের এগিয়ে ম্যারাডোনা এবং পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিতেছেন ৩টি বিশ্বকাপ এবং ম্যারাডোনার দখলে আছে ২টি বিশ্বমঞ্চের শিরোপা। সেদিক থেকে মেসি এখন পর্যন্ত একটিও জিততে পারেননি। এবারের বিশ্বকাপের আসর তাই মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ।

তার আগে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত হওয়া নিশ্চিতভাবে মেসিকে অনুপ্রেরণা যোগাবে। সর্বকালের সেরা হওয়ার পথে মেসি পেছনে ফেলা ম্যারাডোনা আছেন তালিকার দুই নাম্বারে। তিনে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চারে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পাঁচে আছেন ফ্রান্সের মহাতারকা কিংবদন্তি জিনেদিন জিদান।

এছাড়াও সেরা দশে থাকা অন্য ফুটবলাররা হলেন যথাক্রমে ছয়ে নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ, সাতে ইংলিশ ফুটবলার জর্জ বেস্ট, আটে জার্মানের ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, নয়ে হাঙেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস এবং দশে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar