1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর ভূরুলিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর ভূরুলিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭৮ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“আমরা শক্তি আমরা বল, মাদক ছেড়ে খেলা ধর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলার ১ নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ওয়ার্ড পর্যায়ের খেলোয়ারদের সমন্বয়ে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবুর সভাপতিত্বে শনিবার (১৫ অক্টোবর) বিকালে ভূরুলিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির।

আট দলীয় ভূরুলিয়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল আলম একাদশ টাইব্রেকারে ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাহাবুবুর রহমান মাফু একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় নুরুজ্জামান সরদার, ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় নুরুজ্জামান বাদশা।

খেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এসময় আরও উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar