1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে সুব্রত সাংমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দুর্গাপুরে সুব্রত সাংমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সর্বস্তরের অংশগ্রহণে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ হয়।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আলম, যুবলীগ নেতা ফারুক বাবু, আদিবাসী নেতা স্বপন হাজং, সাইমুন তজু, লিটন হাজং, অন্তর হাজং, আদিবাসী নেত্রী রাখী দ্রং প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন তিনি । আউয়াল বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের বলি হয়েছেন সুব্রত সাংমা। আমরা এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। হত্যা মামলার সকল আসামীর দ্রুত গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিচার না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর আওয়াল বাহিনীর হামলার শিকার হন সুব্রত। এরপর টানা ১০দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮ অক্টোবর দুপুরে তিনি মারা যান। সুব্রত সাংমা গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ালের কাছে পরাজিত হন। এর আগেরবার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সুব্রত সাংমা হত্যা মামলায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল ও তার ভাই শামীম সহ ৮ জনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar