1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃষ্টিস্নাত ম্যাচে মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বৃষ্টিস্নাত ম্যাচে মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩১৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লড়াই করে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হলো ভারতকে। মাত্র ৫ রানের জয়ে তারা পৌঁছে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

বাংলাদেশের স্বপ্ন যেনো ভেস্তে গেলো এক পশলা বৃষ্টিতে। ভারতের দেওয়া ১৮৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলছিলো বাংলাদেশ। ৭ ওভারের ৬৬ রান করার পর হঠাৎ বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। ২০ মিনিট পর নতুন টার্গেটে খেলতে নেমে হালে পানি পেলো না সাকিবসেনারা। বৃষ্টি শুরুর আগে লিটন ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ওটাই শেষ। বৃষ্টির পরে খেলতে নেমে প্রথম বলেই রানআউট হন তিনি। অপর প্রান্তে আরেক ওপেনার শান্তও বিদায় নিলেন ২১ রান দিয়ে।

এরপর যেনো আসা-যাওয়ার মিছিলেই ছিলেন বাকি ক্রিকেটাররা। আফিফ, সাকিব, ইয়াসির ও মোসাদ্দে বিদায় নিয়ে বাংলাদেশ দলকে খাদে ফেলে গেলেন।  

বৃষ্টির কারণে ইনিংসের ৪ ওভার কাটা রয়েছে, কমেছে ৩৪ রান। বৃষ্টি আইনে বাংলাদেশ নতুন টার্গেট পেয়েছে ১৬ ওভারে ১৫১ রান। ফলে বাকি ৯ ওভারে দরকার ছিলো ৮৫ রান। বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৪৫ রান। ফলে ভারতের কাছে ৫ রানে পরাজিত হয় বাংলাদেশ।

এর আগে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। তার ২১ বলে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ভর করেই ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ। লিটনের মহাকাব্যিক ইনিংসে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে ফেলে।

এখন পর্যন্ত ২৮ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৫৯ রান করে দলকে এগিয়ে নিচ্ছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে ওপেনিং জুটিতে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য লিটনের পুরো বিপরীত ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ১৬ বলে ৭ রান করেছেন শান্ত।

এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারস-এ বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। 

বৃষ্টির কারণে ইনিংসের ৪ ওভার কাটা রয়েছে, কমেছে ৩৪ রান। বৃষ্টি আইনে বাংলাদেশ নতুন টার্গেট পেয়েছে ১৬ ওভারে ১৫১ রান। ফলে বাকি ৯ ওভারে দরকার ছিলো ৮৫ রান। বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৪৫ রান। ফলে ভারতের কাছে ৫ রানে পরাজিত হয় বাংলাদেশ। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar