1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩০৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় মাদক মুক্ত সমাজ চাই, দূর্নীতিমুক্ত দেশ চাই এই লক্ষ্যে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং পারুলিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ১২ নভেম্বর, বিকাল সাড়ে ৩ টায় পারুলিয়া ফুটবল মাঠে ৮ দলীয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

প্রধান অতিথি এসময় দেশকে মাদকমুক্ত ও সমাজ থেকে সকল প্রকারের দূর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন, সকলের প্রচেষ্টায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষ যেন সুফল পেতে পারে সেদিকে সবার নজর রাখতে হবে। কোন অপরাধী যেন সমাজে কোন স্থান না পায় সেজন্য সকলকে সচেতনতার সাথে কাজ করতে।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।

মাদক মুক্ত সমাজ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই এই শ্লোগানে ৮দলীয় নকআউট খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ৭০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০হাজার টাকা। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে খুলনার রেডসান ক্লাব ও অন্যদিকে অংশগ্রহন করে সাতক্ষীরার মাহমুদপুরের শেখ রাসেল ক্রীড়াা চক্র।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar