1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদককে সেনাবাহিনীর ক্রেষ্ট প্রদান - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদককে সেনাবাহিনীর ক্রেষ্ট প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি রুহুল আমিন মোড়লকে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর আয়োজনে কাবাডি প্রতিযোগীতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করায় তাকে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ম হর্স ইউনিটের আয়োজনে দিনাজপুরের খোলাহাটি ক্যান্টনমেন্টে আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতা গত ৫ই মার্চ থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয়। সুন্দর আয়োজনে সম্পন্ন হওয়া ফাইনাল খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন ৪জন রেফারি যথাক্রমে মোহাম্মদ এনামুল, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রুহুল আমিন ও গুলশান হোসেন। খেলা পরিচালনা শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর রেফারি ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনকে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাংবাদিক রুহুল আমিনকে ক্রেষ্ট প্রদান করেন ৭ম হর্স ইউনিটের এসজিপিএসসি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল আমিন মোড়ল এই সম্মাননা পাওয়ায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar