1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে যশোরের অভয়নগরে প্রেস ব্রিফিং করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন সাংবাদিকদের জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন(ক শ্রেণি) পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্প থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একটি ভূমি ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে এবং বন্দোবস্তকৃত খাস জমিতে ৪শ’ বর্গফুট আয়তনের ০২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। নির্মিত গৃহে ২টি কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানেটারি ল্যাট্রিন রয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিতদের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা।

আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ের নির্মিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তিনি আরও জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যশোরের অভয়নগর উপজেলায় এ পর্যন্ত ৯৮ জন ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পরিবার প্রতি ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ঘর প্রদান করা হয়েছে।

এদিন অভয়নগর উপজেলায় ১৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হবে এবং বাকী ৩৪টি ঘরের নির্মাণ কাজ চলমান। ০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণের বরাদ্দ চাওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে অভয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করণের নিমিত্তে কার্যক্রম গ্রহণের পদক্ষেপ হিসেবে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাইবাছাই করে ঘরের বরাদ্দ চাওয়া হবে এবং এর মধ্যে অভয়নগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এসএম ইয়াফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar