এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চার বছর ধরে কাঁধে সাথে গামছা লাগিয়ে ফেরি করে পান বিক্রি করছেন ২২ বছর বয়সী আল আমিন। সারাদিন রাজিবপুর বাজারের এগলি ওগলি ঘুরে পান বিক্রি করে যা আয় হয় সেই টাকা দিয়ে চলে আল আমিনের সংসার।
হঠাৎ আল আমিনের মা অসুস্থ হওয়ায় তার বাবার চিকিৎসা জন্য আর্থিক সংকটে পড়ে যায় আল আমিন। ধারদেনা করে কোন রকম চিকিৎসা করালেও সেই চার বছরের ব্যবসার মুলধন না থাকায় বন্ধ হয়ে যায় তার ব্যবসা। হতাশায় পড়ে যায় আল আমিন।
আল আমিনের দুর্দশার খবর জানতে পেরে ছুটে যায় কালের কণ্ঠ রাজিবপুর উপজেলা শুভসংঘর সদস্যরা। আজ সোমবার রাজিবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে, রাজিবপুর উপজেলা শুভসংঘর সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে আল আমিনের হাতে নতুন পানের দোকানের জন্য মালামাল ও মায়ের চিকিৎসা বাবদ তুলে দেন আর্থিক সহায়তা ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা তুলে দেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, ও রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আকুল, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কালের কণ্ঠ রাজিবপুর রৌমারী উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন।
আব্দুল হাই সরকার বলেন সমাজের অসহায় ও হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কাজ টা সবাই করতে পারে না। শুভসংঘর মাধ্যমে তোমরা যে কাজ টা করছো আমি সব সময় এই ধরনের কাজে তোমাদের সাথে থাকতে চাই। শাহজাহান আকুল বলেন একজন মানুষকে স্বাবলম্বী করার যে চেষ্টা শুভসংঘ করে যাচ্ছে তা সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, রাজিবপুর উপজেলা শুভসংঘর সহ-সভাপতি শাহিন আলম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কার্যকরী সদস্য স্বাধীন, সাগর, নাইম রাফি অন্তর প্রমুখ।