1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় চতুর্থ পর্যায়ে জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তানতর করবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত জমির দলিলসহ সকল কার্যক্রম সম্পন্ন করে ঘর প্রস্তুত রাখা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী জানান, “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল উপজেলার ন্যায় শরণখোলায়ও বাস্তুহারা, ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেয়া হবে। এরই ধারাবাহিকতায় শরণখোলায় ৭৮২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হতে চতুর্থ পর্যায়ে ৭৫ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়া আরও ৪৮১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্নবাসন করতে হবে। ইউএনও জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মান ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। ঘরের সাথে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংরক্ষন ট্যাংক ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া জমির দলির সম্পন্ন করে নামজারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের প্রত্যায়নপত্রসহ বাড়ি বাড়ি গিয়ে ভ‚মিহীন তালিকা করা হয়েছে। এছাড়া সরকারের গোয়েন্দা সংন্থাও তালিকা যাচাই বাছাই করার পরে তালিকা চুড়ান্ত করা হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar