1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ১৬২টি ঘর - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দেবহাটায় উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ১৬২টি ঘর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ২২ মার্চ সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিববর্ষের এই উপহারগুলি উদ্বোধন করেন। এসময় ভার্চুয়ালী দেবহাটার সাথে যুক্ত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সকল ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়ার এই প্রকল্পটি মুজিববর্ষে চলমান রয়েছে। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে একটি আবাসস্থল দেয়ার যে ঘোষনা দিয়েছেন তারই সফল বাস্তবায়ন এই আশ্রয়ন প্রকল্প। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সে উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিসি রাজস্ব কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান,দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার,দেবহাটা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় দেবহাটা উপজেলায় ৮৫টি নতুন ঘর ও পূর্বে নির্মিত ঘরসহ মোট ১৬২টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar