1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে এনজিও কর্মীর চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুড়িগ্রামে এনজিও কর্মীর চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১৫ জন খবরটি পড়েছেন

এআর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে এক এনজিও কর্মী তার ব্যবহিত মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পরেন। তাৎক্ষনিক মোটরসাইকেলটি দঁাড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি। রোববার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরডিআরএস কর্মী লুৎফর রহমান এবং তার নারী সহকর্মী (শাখা ম্যানেজার মারুফা আক্তার) বিশেষ কাজে কঁাঠাল বাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেল যোগাযোগে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণাতুলে আছে।

পরে মোটরসাইকেল আরোহী কৌশলে গাড়িটি দঁাড় করালে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নিলে সৃষ্টি হয় যানজটের। প্রায় এক ঘন্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সেটিকে। আরডিআরএস কর্মী লুৎফর রহমান জানান, আমরা বিশেষ কাজে মোটরসাইকেল যোগাযোগে শহরে আসতেছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আমাকে দেখছে। আমি কৌশলে গাড়িটি দঁাড় করিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভিতর ঢুকে যায়। ধারনা করছি আমাদের অফিসের চারিদিকে জঙ্গল সেই জঙ্গল থেকে সাপটি গাড়িতে উঠতে পারে। যাইহোক আল্লাহ পাক আমাকে বঁাচিয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কোন কারণে সাপটি গাড়ির ভিতরে ঢুকতেই পারে। তবে সাপটি কি প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar