1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি বাদশার পক্ষ থেকে শ্যামনগর উপকূলে ত্রাণ বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সৌদি বাদশার পক্ষ থেকে শ্যামনগর উপকূলে ত্রাণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্র সৌদি আরব এর পক্ষ থেকে সাতক্ষীরা শ্যামনগর উপকূলীয় এলাকার ১ হাজার পরিবারের মাঝে চাউল, ডাউল, চিনি, তেল, লবণ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুনবুল্লাহ,ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা বাংলাদেশ এর আয়োজনে, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) বাস্তবায়নে এ ত্রাণ বিতরণ করা হয় ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উজ- জামান সাঈদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান, নওয়াবেঁকী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাল আল মামুন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar