1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানেই রহমত রমজানেই ক্ষমা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রমজানেই রহমত রমজানেই ক্ষমা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩২১ জন খবরটি পড়েছেন

মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রমজান হিজরি তথা আরবী বছরের ৯ম মাস। হিজরী সনের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ ! তোমাদের ওপর রোজা ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীনবীদের অনুসারীদের ওপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশাকরা যায়, তোমাদের মধ্যে তাকওয়ার গুনাবলী সৃষ্টি হয়ে যাবে  (সুরা বাকারা ১৮৩)।  রুগ্ন ও মুসাফির বাদে সকল প্রাপ্ত বয়স্ক মুসলিম নর-নারীর ওপর রোজা ফরজ অর্থাৎ রোজা রাখা বাধ্যতামূলক। মহান আল্লাহ বলেন, কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য (সুরা বাকারা ১৮৭)।  

পবিত্র রমজান মাসে রোজাদারকে মেনে নিতে হয় কঠিন কষ্ট ও নিয়মানুবর্তিতা। এটা শুরু হয় সাহরী খাওয়ার মাধ্যমে। অর্ধ রাত থেকে মসজিদের মাইকে  ঘোষণা হতে থাকে সাহরী খেয়ে নিন আর মাত্র ঘ্ণ্টা / মিনিট বাকি আছে। রোজাদার ঘোষণা শুনার সাথে সাথেই মধুর ঘুম ভেঙ্গে জেগে ওঠে। শারীরিক অবস্থা অনুযায়ী কেঊ পূর্ণ পেট কেঊ আবার অর্ধপেট খেয়ে সাহরী শেষ করে। রাসুল (স.) বলেন, “তোমরা সাহরি খাও, কেননা তাতে বরকত রয়েছে”।(বুখারি ও মুসলিম)।  সাহরীর পর পরই ফজরের নামাজ। মাসজিদের মাইক থেকে আওয়াজ আসে “আছছলাতু খায়রুম মিনান নাওম” অর্থাৎ ঘুম হতে নামাজ ঊত্তম। রোজাদার চলে যায় মাসজিদে, আদায় করে ফজরের নামাজ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু করে দৈনন্দিন কাজকর্ম।  তার মাঝে আদায় করে নেয় জোহর ও আছরের নামাজ। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ “ইফতারি”। রাসুল (স.) বলেন. “রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দ একটি হলো ইফতারির সময় অন্যটি হলো তার রবের সাথে সাক্ষাতের সময়”। (বুখারি ও মুসলিম)।  মৃতপ্রায় চারাগাছ পানি পেলে যেমন নতুন জীবন ফিরে পায়, তেমনি রোজাদার ব্যক্তি ইফতার করার সাথে সাথে শরীরে  ফিরে পায় পূর্ণ উদ্দাম।  

সতেজ শরীরে আদায় করে এশার নামাজ সাথে বিশ রাকাত অতিরিক্ত তারাবির নামাজ। কেঊ কেঊ আবার তাহাজ্জুদের নামাজও আদায় করে থাকে। এতকষ্ট ও নিয়মাবর্তিতার মধ্যে রোজাদর অনুভব করে অনাবিল  আনন্দ ও শান্তি। এটাই হলো রোজাদারের জন্য মহান আল্লাহর পক্ষ হতে রহমত বা করুনা। যেটা তাকে ঘিরে রাখে গোটা রমজান মাস। রোজাদারের কষ্টের প্রতিদান হলো মহান আল্লাহর পক্ষ হতে ক্ষমা।

রাসুল (স.) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করা হয়। যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের প্রতাশায় রমজান মাসে ইবাদাতের মাধ্যমে রাত্রি জাগরণ করে, তার অতীতের সকল অপরাধ ক্ষমা করা হয়। যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় লাইলাতুল কদর (ভাগ্যরজনীতে) ইবাদাতে মগ্ন থেকে রাত্রি জাগরণ করে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করা হয়  (বুখারি ও মুসলিম)। তাই আসুন রোজা রেখে  আমরা মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের চেষ্টা করি।

মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar