1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদের নামাজ আদায় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদের নামাজ আদায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের সাথে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাটসহ কয়েকটি এলাকায় পালিত হচ্ছে ঈদুল ফিতর।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এ জামায়াতে স্থানীয় এলাকার ৭০/৮০ জন আহলে হাদীস অনুসারীরা অংশগ্রহণ করেন। মসজিদে নামাজের আগেই একে অপরের সাথে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদিআরবের সাথে মিল রেখেই দীর্ঘ ১০ বছর ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন সেখানকার বাসিন্ধারা।

স্থানিয়রা বলেন, আজ এটা নতুন নয়, খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ করি। নামাজ আদায় শেষে আমরা যার যার মতো ঘোরাফেরা করি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে যাই, তারাও আসে আমাদের বাড়িতে। আমরা প্রতি বছরই পালন করে থাকি। আগে তাও কম কম মানুষ জামাতে অংশ নিতেন। এখন দিন দিন তা বাড়ছে। নামাজ শেষে আত্মীয়-স্বজনের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসে। সারাদিন আমরা অনেক আনন্দ করি।

সাধারণ মুসল্লিরা জানান, গত ১০/১১ বছর ধরে এ এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করে আসছে। চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হাজারী এ পবিত্র ঈদুল ফিতরের জামায়াত পরিচালনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar