1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এবার হজযাত্রীদের করোনা টিকা সনদ ও স্বাস্থ্য সনদ নেয়া বাধ্যতামূলক - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের জামালগঞ্জে ৫৫০ কোটি টন কয়লার মজুদ: জ্বালানি সংকটে নতুন আশার আলো তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ ফিলিপাইনে ভোট শুরুর আগে গোলাগুলি: নিহত ৩, আহত ১৫ বাঘারপাড়ায় আখের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা লোহাগাড়ায় ৭ মাস পর নিখোঁজ কিশোরের সন্ধান, পা হারাল ভিক্ষাবৃত্তির চক্রে মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার

এবার হজযাত্রীদের করোনা টিকা সনদ ও স্বাস্থ্য সনদ নেয়া বাধ্যতামূলক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৯২ জন খবরটি পড়েছেন


সৌদি সরকার জানিয়েছে এবার যারা হজ করতে যাবেন তাদের করোনা টিকা বা ভ্যাকসিন বাধ্যতামূলক নিয়ে যেতে হবে। এজন্য হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, হজ যাত্রীদের বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে। টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে।

চলতি বছর পবিত্র হজ করার জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের জন্য শিগগিরই  স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি হাসপাতাল বা ঢাকাসহ অন্যান্য মহানগরী এলাকায় অবস্থিত সুনামের সাথে পরিচালিত হাসপাতাল/ ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করতে পারবেন তারা।

শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সনের হজে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২১ মে থেকে হজের প্রথম ফ্লাইট নির্ধারিত রয়েছে।

হজযাত্রীদের হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।
সরকারি হাসপাতাল অথবা সরকারের অনুমোদিত বেসরকারি যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্সরে, ইসিজি, ব্লাডগ্রুপ, ইউরিন-আরএমই, ব্লাড সুগার রিপোর্ট উল্লিখিত টিকাকেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে।

এসব পরীক্ষা বিগত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। শুধু আগের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। 
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) থেকে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।

প্রয়োজনে হজবিষয়ক পোর্টালে গিয়ে তার ট্র্যাকিং নম্বর লিখে সার্চ দিলে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করা যাবে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো নিজ নিজ ইউজার আইডির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ প্রিন্ট করে হজযাত্রীকে সরবরাহ করবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র অথবা নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সনদের প্রিন্ট সংগ্রহ করবেন।

কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে হজ যাত্রীরা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থাপিত মেডিক্যাল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ নিতে পারবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X