1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোনায় এসএসসি পরিক্ষার্থী কে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নেত্রকোনায় এসএসসি পরিক্ষার্থী কে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৪৭ জন খবরটি পড়েছেন

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এসএসসি পরিক্ষার্থী মুক্তি রানী কে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, তবে অভিযুক্ত কাউসার এখনো পালাতক রয়েছে। জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামের বাড়িতেই দাহ করা হবে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তি রানী ২ মে মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের শামছু মিয়ার ছোট ছেলে মো. কাউচার মিয়া (১৮) রাস্তায় দা দিয়ে মাথায় কুপিয়ে মুক্তি রানী কে গুরুতর আহত করে।

আত্মীয় স্বজন ও এলাকাবাসী দ্রুত মেয়েটিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু হয়। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতেই দাহ করা হবে।

এদিকে উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, হারুনঅর রশিদ জানান, অভিযুক্ত কাউছারের ভগ্নিপতি মাসুদ মিয়াকে আটপাড়া উপজেলার দরবেশপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। হত্যায় অভিযুক্ত কাউসারকে ডিবি পুলিশ বারহাট্রা এলাকা থেকে আটক করেছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar