1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুরবানির উদ্দেশ্য ও শিক্ষা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

কুরবানির উদ্দেশ্য ও শিক্ষা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৯১ জন খবরটি পড়েছেন
কুরবানির উদ্দেশ্য ও শিক্ষা

কুরবানি একটি মহান ঈবাদাত। কিন্তু আল্লাহর কাছে এর গোস্ত ও রক্ত পৌঁছেনা এবং কুরবানির উদ্দেশ্যও এ গুলো নয়। বরং আসল উদ্দেশ্য জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারণ করা এবং পূর্ণ আন্তরিকতা সহকারে পালন কর্তার আদেশ পালন করা। আন্তরিকতা ও মহব্বত বর্জিত ইবাদাত প্রাণহীন কাঠামো মাত্র। আল্লাহ তা’আলা পশুদেরকে আমাদের অধীন করে দিয়েছেন তাঁর এ দানের প্রতি কৃতঙ্গতা জ্ঞাপনের জন্য কুরবানি ওয়াজিব নয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরং পশুগুলি যার এবং যিনি তাদেরকে আমাদের অধীন করে দিয়েছেন তাঁর মালিকানা স্বত্বকে অন্তর দিয়ে এবং কাজের মাধ্যমে স্বীকার করার জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পার, এজন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন; সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। (সুরা হজ Ñ৩৭)।

কুরবানির শিক্ষা

প্রথমত : মহান আল্লাহর আদেশ নিষেধ হুকুম আহকাম পালন করতে হবে  আন্তরিকতার সাথে শুধু মাএ তাঁর সন্তুষ্টি অর্জনের  জন্যে। লোক দেখানোর ও সুনাম অর্জনের জন্য নয়। এ ব্যপারে রাসুল (স.) বলেন, ان الله تعالى لا ينظر الى اجسامكم ولا الى صوركم ولكن ينظر الى قلوبكم واعمالكم-  অর্থাৎ আল্লাহ তোমাদের শরীর ও চেহারার প্রতি ভ্রƒক্ষেপ করেন না, বরং তোমাদের মনের ও কর্মের দিকে দৃষ্টিপাত করেন (মুসলিম)।

দ্বিতীয়ত : পশু কুরবানির সাথে সাথে নিজের আমিত্ব ও বড়ত্বকেও কুরবানি করতে হবে।

তৃতীয়ত: কুরবানির পশুর গোস্ত যেমন গরিব মিসকিন মুসলমান ভাই-বোনদের মধ্যে বিতরণ করা হয় তেমনি বিভিন্ন বিপদ আপাদেও তাদের পাশে থাকতে হবে।

চতুর্থত: হযরত ইবরাহিম (আ.) যেমন আল্লাহর নির্দেশ পালনের জন্য নিজের সন্তানকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন তেমনি ভাবে আমাদেরকেও তাঁর সকল হুকুম আহকাম পালনে  ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ আমাদেরকে কুরবানি উদ্দেশ্য ও শিক্ষা সামনে রেখে কুরবানি করার তাওফিক দান করুন। আমিন।

মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম
উপাধ্যক্ষ
গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা
অভয়নগর, যশোর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar