1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিঙ্গিয়ায় তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত,তেল সংগ্রহে স্থানীয়দের ভিড় - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

সিঙ্গিয়ায় তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত,তেল সংগ্রহে স্থানীয়দের ভিড়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৮২ জন খবরটি পড়েছেন

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকারের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান। তিনি বলেন, সকাল ১১ টা ২৫ মিনিটে স্বাভাবিক হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিকে, ভোর চারটার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের অদূরে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যূত হলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ফলে, কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। মালবাহী ওই ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোর যাচ্ছিলো।

স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, ভোর চারটার মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের কাছাকাছি বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা নাটোর অভিমুখি তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছিলেন না।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে আসা উদ্ধারকারী যান কাজ করছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে। পরে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ১১ টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar